ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন বলেন, ডাউন লাইনে ট্রেন আটকে থাকায় আপাতত লুপ লাইনে ট্রেন চলাচল করছে। দ্রুতই লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগিগুলো ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।
এদিকে চাকা লাইনচ্যুত হওয়ার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।