দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

২৮৫ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কুয়েতের রাজধানী কুয়েত সিটি ও ইরাকের রাজধানী বাগদাদ।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ২৮৫ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা রয়েছে তৃতীয় স্থানে।

আইকিউএয়ারের রোববারের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে কুয়েতের কুয়েত সিটি এবং বাগদাদের ইরাক যথাক্রমে ৬৫৯ এবং ৬০০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। এই দূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD