জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বিদায় করা যাবে। তিনি বলেন, ভারত থেকেও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। ক্যু, পাল্টা ক্যু, জুডিশিয়াল ক্যু, আনসার ক্যু সবই হচ্ছে। এর মধ্যে জামায়াতকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) পাটকেলঘাটা ফুটবল মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৮ বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের একটি কালো যুগ। এ যুগে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের জাতিসত্ত্বাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, ভারত থেকেও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। ক্যু, পাল্টা ক্যু, জুডিশিয়াল ক্যু, আনছার ক্যু সবই হচ্ছে। এর মধ্যে জামায়াতকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। পতিত ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে অন্য একটি রাজনৈতিক দল চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বিদায় করা যাবে।

বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে সংঘটিত সকল হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা দাবী করে গোলাম পরওয়ার বলেন, জুডিশিয়াল কিলিং করে নিরপরাধ মানুষদেরকে নির্বিচারে হত্যা, দিনের ভোট রাতে দেওয়া, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিসহ যত মানবতাবিরোধী কর্মকান্ড সংঘটিত হয়েছে; সবকিছুই জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD