চাঁদপুরে ৫৪ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ এক যুবক ও এক যুবতীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। আটক হওয়া যুবক ও যুবতীর নাম- রবিউল করিম (৩০) ও যুথি (২২)।
বুধবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
জানা গেছে, যুথি নারায়নগঞ্জের সোনারগাঁ এলাকার চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। অপর যুবক রবিউল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, তারা পরস্পর বন্ধু এবং চাঁদপুরে ঘুরতে এসেছিল।
পুলিশ জানায়, যুথি নামের মেয়েটি ঢাকার মিরপুরের পল্লবীতে বসবাস করে। সে ডান্সার এবং তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানিয়েছে।
পুলিশ আরও জানায়, আটক যুবক-যুবতীর নামে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪টার দিকে হাজীগঞ্জ চেকপোস্টে প্রাইভেট কার তল্লাশি করে তাদের কাছে ইয়াবা ও ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। পরে তাদের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এমএ