খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের টিম প্রধান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের টিম প্রধান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর শাহজালালা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় হাত বাড়ানো হয়েছে। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ টিম আসবেন এবং উনারা দেখবেন।

জাহিদ হোসেন বলেন, ‘ইউকের বিশেষজ্ঞ টিম দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’

বিএনপি চেয়ারপারসনকে এ মুহূর্তে দেশের বাইরে নেয়ার সুযোগ নেই বলেও জানান ডা. জাহিদ। তিনি বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি (বেগম খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন।’

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD