শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

রমজানে নফল ইবাদতের গুরুত্ব

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। মহান আল্লাহর অশেষ কৃপায় আমরা রোজা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে এই বরকতময় মাস অতিবাহিত করার সুযোগ পাই—আলহামদুলিল্লাহ। রমজান এমন এক মাস, যেখানে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মর্যাদাও বহুগুণ বৃদ্ধি পায়। হাদিসের ভাষ্যমতে, এ মাসে নফল ইবাদত ফরজের সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়। তাই রমজানে বেশি বেশি নফল ইবাদতে মনোনিবেশ করা প্রত্যেক মুমিনের জন্য কল্যাণকর।

নফল ইবাদত মানুষের ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করে। দৈনন্দিন নামাজ, রোজা বা অন্যান্য ফরজ পালনে যে ত্রুটি-বিচ্যুতি ঘটে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তা পূরণ করে দেন। রমজানের বিশেষ নফল ইবাদতের মধ্যে অন্যতম হলো তারাবিহ নামাজ। ‘তারাবিহ’ শব্দের অর্থ বিশ্রাম বা আরাম। দীর্ঘ কিরাতের কারণে সাহাবায়ে কেরাম চার রাকাত পরপর কিছুক্ষণ বিশ্রাম নিতেন—সেখান থেকেই এ নামের উৎপত্তি। দীর্ঘ কিরাতে তারাবিহ আদায় করা অধিক ফজিলতপূর্ণ।

রমজানে যেন মুসলমানরা তারাবিহর ফজিলত অর্জন করতে পারে, সে জন্য সাধারণত ইশার নামাজের পরপরই এই বিশেষ নামাজ আদায় করা হয়। বৈশ্বিক মহামারির সময়ও মুসলিম উম্মাহ ঘরকে মসজিদে রূপান্তর করে জামাতে নামাজ ও তারাবিহ আদায় করেছেন—এ দৃশ্য ঈমানি চেতনার এক অনন্য উদাহরণ।

তারাবিহর গুরুত্ব সম্পর্কে সহিহ হাদিসে এসেছে—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল (তারাবিহ) আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।” (সহিহ বুখারি ও মুসলিম)। এ হাদিস তারাবিহর অসীম ফজিলতের প্রমাণ বহন করে।

রমজানের রাত ইবাদতের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“আমাদের মহান প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে? আমি তাকে দান করব। কে আছো ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করে দেব।” (সহিহ বুখারি)। এই সময় তাহাজ্জুদ, দোয়া ও ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম।

তাহাজ্জুদ আদায়কারীদের মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“আল্লাহ সেই ব্যক্তির ওপর রহমত নাজিল করেন, যে রাতে জেগে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়; অতঃপর সেও নামাজ আদায় করে। যদি সে জাগতে না চায়, তবে তার মুখে পানি ছিটিয়ে দেয়।” (আবু দাউদ ও নাসাঈ)। আরও এসেছে—“মুসলমানদের মধ্যে কুরআনে অভিজ্ঞ ও তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি সম্মানের অধিকারী।” (বায়হাকি)।

রমজান আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের মাস। এ মাসে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, দোয়া ও দান-সদকায় নিজেকে সম্পৃক্ত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানের বরকতপূর্ণ দিন ও রাতগুলো যথাযথভাবে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD