জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, রোববার ঘোষণা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে।

এদিকে জোট ঘোষণার আগেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে তাসনিম জারা লেখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবো।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD