ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ, বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন, শুক্রবার।

বাংলাদেশে যদি ২৮ মে চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার। তবে চাঁদ দেখা না গেলে ঈদুল আজহা ৮ জুন, রবিবার উদযাপিত হবে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে, যা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে।

আপনার এলাকায় চাঁদ দেখা সংক্রান্ত কোনো তথ্য থাকলে, অনুগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত নম্বর বা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করুন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD