খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও খসরু

মির্জা ফখরুল ও খসরু
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, হাসপাতালে দেশনেত্রীকে দেখার পর তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মহাসচিব। এছাড়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন দলটির মিডিয়া সেলের এই সদস্য।

এ সময় দ্বায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনো সংবাদ না করার আহ্বানও জানান শায়রুল কবির।

এমএ

Leave a Reply

scroll to top