শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কায় বর্তমানে প্রতিকূল আবহাওয়া, বন্যা এবং ভূমিধসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে, কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটিতে ভ্রমণে থাকা বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশন একটি জরুরি বার্তায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছে।

জরুরি বার্তায় হাইকমিশন বলেছে, কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, নিজের আবাসস্থল বা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোনো জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জরুরি সহায়তার জন্য হাইকমিশনের পক্ষ থেকে দুটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে: +94 71 760 6394 এবং +94 71 368 0461।

হাইকমিশন বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ জানিয়েছে— অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ৪৪ জন নিহত হয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে দেশটি।

এমএ

Leave a Reply

scroll to top