সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। এরপর প্রথম টেস্ট খেলতে রাতেই সিলেট চলে যায় আইরিশ দলটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ৫টায় ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে সাড়ে আটটার দিকে সিলেটে পৌঁছায় আয়ারল্যান্ড দল।
পরে সেখান থেকে টিম হোটেলে গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড।
আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট গড়াবে। ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট।
এরপর ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে গড়াবে টি-টুয়েন্টি সিরিজ।
এর আগে, ২০২৩ সালে বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল আইরিশরা।
এমএ