গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটানায় ইতোমধ্যে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে।

এ সময় কালো ধোঁয়া দেখে আগুন নেভাতে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিস কর্মীর এখনো কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD