দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।
রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দলের অবস্থান ও সর্বশেষ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএ