জিএম কাদেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহার

gm-kader-1754984524.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহার করা হয়েছে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত ৩১ জুলাই এ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। তবে আজ (১২ আগস্ট) মামলার শুনানিতে বাদীপক্ষ মামলা প্রত্যাহারের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

মামলায় অভিযোগ ছিল, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন এবং পরবর্তীতে নতুন গঠনতন্ত্র অবৈধভাবে অনুমোদন করা হয়। এছাড়া, ২০২৫ সালের ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যসহ বেশ কয়েকজনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১০ জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আলমসহ ১৩ জন বাদী হয়ে মামলা করেন। আজ বাদীপক্ষের পক্ষে মামলা প্রত্যাহার করা হয়েছে বলে মাহমুদ আলম নিশ্চিত করেছেন।

Leave a Reply

scroll to top