প্রথমবারের মতো ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

1754983456.png
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। সোমবার (১১ আগস্ট) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আয়োজনটি করে নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আশরাফুন হক চৌধুরী।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, আগামী নির্বাচনের পর যেই সরকারই আসুক, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

সৌদি আরবের স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ড. খালিদ মোঘেম আল হারবি জানান, বাংলাদেশের ইউনিক গ্রুপের সঙ্গে যৌথভাবে প্রাথমিকভাবে ১০০ জন দক্ষ নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বিপুল জনশক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদির স্বাস্থ্যখাতে বড় পরিসরে যুক্ত করা সম্ভব।

আলোচনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা নার্স তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন।

Leave a Reply

scroll to top