মারা গেছেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মারা গেছেন কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা’ এর গীতিকার ও সুরকার আবু জাফর। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্যুকালে আবু জাফরের বয়স হয়েছিল ৮২ বছর। এই শিল্পীর প্রয়াণের খবর গণমাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন আবু জাফর। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন ছিলেন তার সাবেক স্ত্রী।

সুরকারের মরদেহ নেওয়া হচ্ছে জন্মস্থান কুষ্টিয়ায়। শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে। গুণী এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ দেশের সংগীত ভুবন।

অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে। ‘এই পদ্মা এই মেঘনা’ তার এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD