হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা দুটি হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

রোববার (২৪ নভেম্বর) সকালে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে, ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে তাদেরকে আদালতে তোলা হয়। পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে এদিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত ও দিপ্ত দে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মাদারীপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় শাজাহান খান ও গোলাপকে। পরে আজ তাদেরকে মাদারীপুরের আদালতে তোলা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD