সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বক্তব্য দেবেন।

এদিকে, এর আগে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হয়েছে আরও দুটি দল। নতুন শরিক দল দুটি হলো— কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার এক সংবাদ সম্মেলনে এই জোট সম্প্রসারণের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি জানান, এনসিপির সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে তারা এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জামায়াতের আমির আরও উল্লেখ করেন, আজ রাতের সংবাদ সম্মেলনের মাধ্যমেই এনসিপি আনুষ্ঠানিকভাবে জোটে যোগদানের বিষয়টি বিস্তারিত জানাবে। এর আগে এই রাজনৈতিক মোর্চায় তাদের অবস্থান নিশ্চিত করে এলডিপিও।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD