অমর একুশে বইমেলার পর্দা উঠবে ২০ ফেব্রুয়ারি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
অমর একুশে বইমেলার পর্দা উঠবে ২০ ফেব্রুয়ারি
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির আয়োজনে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা। মেলাটি আগামী ১৫ মার্চ পর্যন্ত দর্শনার্থী ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD