বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করার মাধ্যমে এই অনন্য কীর্তি স্থাপন করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ইতিহাস গড়েন তারা। এটিই এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিং করার বিশ্বরেকর্ড।

এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে।

এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় আকাশে মহড়া প্রদর্শন করে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD