গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্ত মেনে নিলো জামায়াতসহ ৮ দল

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্ত মেনে নিলো জামায়াতসহ ৮ দল

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠানের সরকারি সিদ্ধান্তকে মেনে নিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। যদিও নির্বাচন অনুষ্ঠানের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন ছিল, দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান নেতারা।

সংবাদ সম্মেলনে আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ডিসেম্বর মাসব্যাপী প্রচারণার কাজ করবে স্ব স্ব দল। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে।

এর আগে, সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে উপিস্থিত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

এছাড়া উক্ত বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD