কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

সাতসকালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD