ঘর সাজাতে এখন মানুষ আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নানা কৌশল ব্যবহার করছে। তবে শুধু সৌন্দর্য নয়, বিশেষজ্ঞদের মতে ঘরের দেয়ালের রঙ আমাদের ব্যক্তিগত জীবন, মেজাজ, এমনকি ভাগ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সঠিক রঙ নির্বাচন ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহায়তা করে।
নীল: শান্তি ও প্রাচুর্যের প্রতীক। উত্তরমুখী দেয়ালে হালকা নীল বা জল-নীল ব্যবহার করলে আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পায়।
সবুজ: বৃদ্ধি, উন্নতি ও সতেজতার প্রতীক। ব্যবসা ও অর্থনৈতিক লেনদেনের জন্য শুভ বলে ধরা হয়। উত্তর দিকের ঘরে সবুজ রঙ রাখলে ভালো ফল মেলে।
হালকা হলুদ: আনন্দ ও ইতিবাচকতার প্রতীক। সূর্যের শক্তিকে বাড়ায়। পূর্বমুখী দেয়ালে এই রঙ সাফল্য ও নেতৃত্বের সম্ভাবনা জাগায়।
কালো: বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তির প্রতীক। মানসিক চাপ, হতাশা ও বিপরীত প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মূল দরজা বা ভেতরের দেয়ালে এই রঙ এড়ানো ভালো।
ধূসর: স্থবিরতা ও অনিশ্চয়তার প্রতীক। এতে আর্থিক লেনদেনে সমস্যা ও সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে।
শুধু রঙের সৌন্দর্য নয়, বরং তার শক্তি, প্রতীক ও দিক বিবেচনা করেই ঘরের সাজসজ্জা করা উচিত। কারণ সঠিক রঙের প্রয়োগ ঘরে আনতে পারে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি।