তেহরানে ‘অযৌক্তিক আগ্রাসন’ চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র : পুতিন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘বিনা উসকানির আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ ধরনের হামলা একেবারেই ‘অযৌক্তিক’ এবং রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে।

সোমবার (২৩ জুন) মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন পুতিন। সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুতিন বলেন, “এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উসকানিতে চালানো আগ্রাসন। এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক স্থিতিশীলতা নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি।”

বৈঠকে পুতিন রাশিয়া-ইরান সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং জানান, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো তেহরানের পাশে থাকার নীতিতে অটল রয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD