আধুনিক প্রযুক্তি ও প্রাচীন জ্ঞানের সমন্বয়ে ইসলামী গবেষণার কাজকে এগিয়ে নিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ দিতে যাচ্ছে গবেষণা সহযোগী পদে। এই পদে পুরুষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানটি শরিয়াহভিত্তিক জিজ্ঞাসার মৌখিক ও লিখিত জবাবদানের জন্য উৎসাহী, লেখালেখিতে পারদর্শী এবং দ্বীনি দাওয়াহর ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের খুঁজছে।
মানবকল্যাণে নিবেদিত সেবামূলক এই প্রতিষ্ঠানটির দাওয়াহ ও গবেষণা বিভাগ গবেষণা সহযোগী পদে ৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
যোগ্যতা:
কাজের ধরন:
সুযোগ-সুবিধাসমূহ
কে আবেদন করবেন?
যারা ইসলামি জ্ঞান, গবেষণা ও দাওয়াহ কাজে আগ্রহী, ইসলামী ফিকহ ও হাদীসশাস্ত্রে গভীর জ্ঞান রাখেন এবং দ্বীনের খেদমতে নিয়োজিত থাকতে চান—তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি প্ল্যাটফর্ম।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে গুগল ফরমটি পূরণ করুন।
আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৫