চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন, আহত ৬

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরান বাজারের ৫নং ফেরিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ জাহাজের ইঞ্জিনকক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে।

মোরশেদ আলম আরও জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD