স্কুলে ভর্তিতে আবেদন শুরু আজ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ডিসেম্বরে আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে।

এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD