সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

নতুন সিদ্ধান্তনুযায়ী নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না। আর ফ্রেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটক যাওয়া বন্ধ রাখা হবে। তখন সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর

বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর, জানুয়ারিতে প্রতিদিন ২ হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে না। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া বন্ধ রাখা হবে। তখন সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD