শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিরাজগঞ্জ শিল্পপার্কের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্লট বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জ এর প্লট বরাদ্দ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখেন সহকারী মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয়ের মাহবুবুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর জাফর বায়েজিদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, এস এস মদিনা ফ্লাওয়ার মিলের মালিক মোঃ একাব্বর আলী আকবরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জ এর প্লট বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে ৭২ জনের মাঝে প্লট মালিকের মাঝে বরাদ্দপত্র বিতরণ করা হয় করা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD