বিজয় দিবসে শিশুদের জন্য উন্মোক্ত রাজধানীর ছয় পার্ক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন শিশু পার্কগুলো ১৬ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশু পার্ক কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। উক্ত কর্মসূচির আলোকে সকল শিশু পার্ক সমূহ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শিশুদের জন্য ১৬ ডিসেম্বর ২০২৪ সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

যেসব পার্কে বিনা টিকিটে প্রবেশের সুযোগ থাকবে

  • শ্যামলীর ওয়ান্ডারল্যান্ড
  • যমুনা ফিউচার পার্ক
  • গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট
  • উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন
  • দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড
  • মিরপুরের তামান্না শিশু পার্ক

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD