দেশে ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

১১ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশে ফিরে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

এর আগে গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD