৩০ নভেম্বর শেষ হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত একটি চিঠি করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দীক সাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০২৫ সনে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।

তিনি বলেন, প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পরে প্রাথমিক নিবন্ধনের কোন সুযোগ থাকবে না।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD