২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, চলতি মাসে ৯২

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৯ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ১ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭৮ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD