জেদ্দায় বিমানের পাইলট আটক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটকে পাসপোর্ট ছাড়াই উড়োজাহাজ চালানোর ঘটনায় জেদ্দা বিমানবন্দরে আটক করা হয়েছে।

বিমানের বোয়িং ৭৭৭-এর ক্যাপ্টেন মুনতাসির রহমান মঙ্গলবার রাতে জেদ্দায় পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জবাবদিহিতা নিয়ে। এর আগে একই ধরনের ঘটনায় দোহায় ক্যাপ্টেন ফজল মাহমুদ এবং লন্ডনে ক্যাপ্টেন এনাম ইমিগ্রেশনে সমস্যায় পড়েছিলেন।

এ বিষয়ে জানতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD