লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চল হাজমিয়া এ ঘটনা ঘটে। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের প্রয়াত মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD