শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

রিমান্ড শেষে কারাগারে শমী কায়সার ও তাপস

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

উত্তরা পূর্ব থানার হত্যার চেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।

এদিন বিকেলে আদালতে আসামিকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন। পরে শুনানি শেষে বিচারক কারাগারে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে এবং পরদিন ৫ নভেম্বর রাতে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ নভেম্বর তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD