রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, আমরা দেখেছি- বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD