শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

তিন মাস পর চালু মিরপুর-১০ মেট্রো স্টেশন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীস ক্ষতিগ্রস্থ হওয়ার প্রায় তিন মাস পর আবারও চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। বন্ধ হওয়ার ৮৮ দিন পর আজ মঙ্গলবার সকাল থেকেই মিরপুর–১০ স্টেশনে স্বাভাবিকভাবে ওঠা–নামা করতে পারছেন যাত্রীরা।

জানা গেছে মিরপুর-১০ স্টেশন চালু করতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। তবে পূর্বের ন্যায় চালু করতে মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার সকালে স্টেশন পরিদর্শনে এসে সড়ক উপদেষ্টা বলেন, “যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি তাই সে সব যন্ত্রাংশ আমদানি সহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।”

এর আগে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরেও ক্ষতিগ্রস্থ মেট্রো স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD