চাঁদ দেখার অপেক্ষা ছাড়াই ঈদের তারিখ ঘোষণা তুরস্কসহ দুই দেশের

image_275255_1773840452-1.webp
নিজস্ব প্রতিবেদক ২৪ ঘণ্টা ডেস্ক

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দেশ দুটি চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। বুধবার খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের ঘোষণায় বলা হয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা থাকায় দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, বৃহস্পতিবার সেখানে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপন করা হবে।

বর্তমানে দুই দেশেই ২৮ রমজান চলছে।

এদিকে গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলও ঈদের তারিখ নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, ১৪৪৭ হিজরি সালের রমজান মাস শেষ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। সে অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে পরামর্শ করে। এতে নতুন চাঁদের উদয়, চাঁদ অস্ত যাওয়ার সময় এবং অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে চাঁদের দৃশ্যমানতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

 

Leave a Reply

scroll to top