এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী ১০ এপ্রিল

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ৮ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD