শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম (৬১) কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থানা পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে। তিনি সেখানে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি পুলিশের নজরে আনলে, পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

বর্তমানে তাকে শ্রীপুর থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD