শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শ্রীপুরে শতবর্ষী সড়ক বন্ধের পাঁয়তারা প্রভাশালী মহলের, এলাকাবাসীর প্রতিবাদ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী পূর্বপাড়া গ্রামের শত বছরের পুরোনো একটি সরকারি সড়ক বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী সুজা উদ্দিন।

স্থানীয়দের অভিযোগ, আলিফ অটো ব্রিকস নামক ইটভাটার মালিক সুজাউদ্দিন নিজ স্বার্থে এই রাস্তা দখল করতে চান। এতে দুই শতাধিক পরিবারের হাজারো মানুষের যাতায়াত ব্যাহত হবে।

এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। হঠাৎ করে রাস্তা বন্ধের সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। এছাড়া, ইটভাটার ধোঁয়া ও বর্জ্যের কারণে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত এই অন্যায় বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, যদি এই রাস্তা বন্ধ করা হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এবিষয়ে ওই এলাকার সাবেক স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে চেয়ারম্যানের সহযোগিতায় সড়ক সংস্কার করেছি। সাবেক মেম্বার জয়নাল আবেদীনও এই সড়কের জন্য কাজ করেছেন। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এটি।

আলিফ অটো ব্রিকস এর মালিক সোজা উদ্দিন মুঠোফোনে জানান, সড়কটি সরকারি না, এটি দীর্ঘদিন যাবত ওই এলাকার মানুষ চলাচল করছে। আশেপাশের সকল জমি-জমা আমার বলে দাবি করেন। তবে তাদেরকে ১০ফিট রাস্তা চলাচলের জন্য দেয়া হয়েছে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের শতবর্ষী এই সড়ক অব্যাহত থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD