শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লক্ষ টাকা জরিমানা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন পাশর্বর্তী গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে উপজেলার আগুনমুখা নদীতে ড্রেজার দিয়ে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করছিলেন এমন তথ্যের ভিত্তিতে রোববার কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন মা-বাবার দোয়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ওই ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল। তাদের যোগসাজশেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। এর বিনিময় চক্রটিকে কমিশন দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে।   
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD