শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

ভেড়ামারায় গাজর চাষে লাভবান হচ্ছেন চাষিরা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় বেড়েছে গাজরের চাষ। অল্প ব্যয়ে ও স্বল্প সময়ে গাজর আবাদ হয়।

এছাড়াও অন্য ফসলের তুলনায় অধিক লাভ থাকায় গাজর চাষে আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের মধ্যে। ভেড়ামারা উপজেলার অনেকেই অল্প সময়ে গাজর আবাদ করে লাখ টাকার ওপর লাভ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সবজি জাতীয় ফসল গাজর চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে।

উৎপাদন ভালো হওয়ায় আগামীতে এ চাষ আরও বাড়বে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের।ভেড়ামারা উপজেলার ১৬ দাগ ৬৮ পাড়া গ্রামের গাজর চাষি ডাবলু জানান, এই বার আমি দুই বিঘা জমিতে গাজর চাষ করেছি তাতে আমার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। আর বিক্রি করেছি ১ লক্ষ ৮০ হাজার টাকায়। আমি যদি অন্য ফসল করতাম তাহলে এত লাভ হত না। গাজর একটা লাভজনক ফসল।

আমার দেখাদেখি অনেকে গাজর চাষ করেছেন। আমার সাথে অনেক চাষী পরামর্শ করেন। ভেড়ামার উপজেলা কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের করে থাকেন। গাজর চাষে এবার লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি পরিমান জমিতে গাজর চাষ করবো। এমন সিদ্ধান্ত ওই এলাকার অনেক চাষিই নিয়েছে বলে তিনি জানান। আর বিক্রি করাতেও নেই ঝামেলা ব্যাপারীরা বিঘা ধরে দাম দিয়ে কিনে নিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন,
গাজর হচ্ছে একটি উচ্চ পুষ্টি সম্পূর্ণ সবজি বা সালাদ হিসেবেও গাজর খাওয়া যায়। গাজর প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ক্যারোটিন থাকে, এন্টি অক্সিডেন্ট থাকে এবং বেশি পরিমাণ ভিটামিন এ থাকে। এছাড়াও গাজর একটি গুরুত্বপূর্ণ সবজি। বেলে, দোআঁশ মাটি গাজর চাষের জন্য খুবই উপযোগী। আমাদের এই কৃষক গাজর চাষে গতানুগতিক ফসলের থেকে বেশি গাজর চাষ করে লাভবান হয়েছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD