শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

পিরোজপুর মহিলা কলেজ শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভে বাধা, গ্রেফতার ১

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুর মহিলা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা, গ্রেফতার ১

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় ফরহাদ নামে এক যুবক বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২মার্চ) বেলা ১২ টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ফরহাদ নামে ওই যুবক শিক্ষার্থীদের জয়বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সকাল ১০ টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসতে ছিলাম। এ সময় সাঈদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে।

একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা না বললে এবং তাকে ভিডিও করতে বাধা দিলে সে আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করে। ভিডিও করা অবস্থায় তাকে আটকালে আমাদের কাছ থেকে জোড় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামনে এসে আটক করে পুলিশের হাতে তুলে দেই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একটি যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD