শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

গাজায় গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্থিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাগেরহাটের ছাত্র-জনতা। তারা ইসরায়েলি পণ্যের বর্জনের অঙ্গীকার করেছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ছাত্র ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে
সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্থিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্থিন স্বাধীন করো’; ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই। এই ধরণের স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বশক্তি নিরব দর্শকের ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, ‘আমরা মুসলমান, আমরা একটি দেহের মতো। একজন মুসলিম কষ্টে থাকলে অন্যদেরও সেটা অনুভব করতে হবে। আজ আমাদের লজ্জা হয়, আমরা এখনো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে পারছি না।

সমাবেশে বক্তারা মুসলমানদের ঐক্যের আহবান জানিয়ে বলেন, ‘আমরা আজ থেকেই ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনে শরিক হব। ইসরায়েলি অর্থনীতিকে দুর্বল করতে হলে আমাদের বর্জনের আন্দোলনকে শক্তিশালী করতে হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD