অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে বাংলাদেশি দূতরদের রদবদল করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হবে।
অন্যদিকে, কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় নিযুক্ত করা হবে এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় এগ্রিমো (রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অনুমোদন) ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে পাওয়া গেছে। কানাডার পক্ষ থেকে জসীম উদ্দিনের এগ্রিমো শীঘ্রই আসার প্রত্যাশা করা হচ্ছে।
গত মে মাসে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরিয়ে দিয়ে ওয়াশিংটনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয় আসাদ আলম সিয়ামকে। জসীম উদ্দিনকে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব থাকলেও পরে তাকে অন্য দেশে বদলি করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।





