শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

গলাকাটা অবস্থায় সড়কের পাশে পড়েছিল তরুণী, অতঃপর…

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
গলাকাটা অবস্থায় সড়কের পাশে পড়েছিল তরুণী, অতঃপর...

সিলেটে সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকালে ৯টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার চা বাগানের পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখেন তারা। এসময় তারা লক্ষ্য করে দেখতে পারন তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

বিমানবন্দর থানা পুলিশ জানায়, তরুণীকে রক্তা অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, আহত তরুণী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে এখনো কথা বলতে পারছেন না।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD