শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

অবশেষে ভেসে উঠল রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ভেসে উঠল রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু

দীর্ঘ প্রায় ৩ মাস পর্যন্ত পানিতে ডুবে ছিলো ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু। এবার ভেসে উঠলো সেই সেতু। তবে সেতুর পানি নামলেও এখনো সেতুর পাটাতনের তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে বলে জানিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে রং করা হবে সেতুর বিভিন্ন স্থানে। তবে এবার সেতুতে প্রবেশের টিকিটের মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। টিকিট মূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি।

এর আগে, গত ৩০ জুলাই থেকে অতি বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন ঝুলন্ত সেতুটি। এবারই টানা প্রায় ৩ মাসের মতো এই সেতুটি হ্রদের পানিতে নিমজ্জিত ছিল।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা গণমাধ্যমকে বলেন, ঝুলন্ত সেতু থেকে পানি নেমে যাওয়ায় সেতুতে পর্যটক চলাচলে এখন আর কোনো বাধা থাকছে না। সেতুটিতে পর্যটকদের চলাচল স্বাভাবিক করার জন্য আমরা ইতিমধ্যে সংস্কার কাজ শেষ শুরু করেছি।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD