পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘ডুবলে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুববো’

c3fbdf6d19dc9f4ed571f41b2d1295c5-689968abd3bcb.webp
মো: আল মামুন আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির বলেছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে তারা ‘বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে’।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী আদনান আসাদের আয়োজিত নৈশভোজে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ডুবে যাচ্ছি, তবে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ডুববো।’

মুনির ভারতের ইন্দুস নদীতে বাঁধ বা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু হলে পাকিস্তান তা মিসাইল দিয়ে ধ্বংস করবে। ইন্দুস নদী ভারতীয়দের ব্যক্তিগত সম্পত্তি নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, ইন্দুস ওয়াটার্স ট্রিটি স্থগিতের ফলে ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়তে পারে। পাহালগাম হামলার পর সাম্প্রতিক চার দিনের সংঘর্ষকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে তিনি কাশ্মীরকে ‘পাকিস্তানের জীবনীশক্তির শিরা’ আখ্যা দেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় মুনির যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েই এমন স্পষ্ট ও আগ্রাসী হুমকি দিয়েছেন। ফ্লোরিডা সফরে তিনি সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা, তার উত্তরসূরি অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মুনির ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন এবং পাকিস্তানের ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার সক্ষমতার কথা উল্লেখ করেন।

Leave a Reply

scroll to top